অগ্নিপথ
আসুন অগ্নিপথে হাঁটি। খুঁজে নেই অগ্নিগন্তব্যের ঠিকানা।

যে অগ্নিময় জীবন আমাদের তার উত্তাপ কে না পায়? কেউ তা মেনে নেয়, কেউ বা তার প্রতিবাদ করে। যে প্রতিবাদ করে তাঁর ঘাড়ে তুলে দেয়া হয় নির্যাতনের জোয়াল। তাঁর বিরুদ্ধে চিৎকার করে যত সামাজিক দালালেরা।
এই সব অপবাদ ও অপরাধের বিরুদ্ধে আমরা জেগে উঠেছি। আর চুপ করে থাকা সম্ভব নয়। আর পিছিয়ে যাওয়া সম্ভব নয়। এক বন্ধুর পথে শুরু হয়েছে যাত্রা আমাদের।
ব্রুনো, হাইপেশিয়া, সক্রেটিস, গ্যালিলিও এদের কথা আমরা ভুলিনি। আমরা এর প্রতিশোধ তুলব তুলবই। ভেঙে ফেলব যত অনাচার ও অত্যাচারের অচলায়তন।
তথাকথিত নীতিবাদিতার দালালী করার দিন ফুরিয়ে গেছে।
অতীমুখীনতার আমরা চরমভাবে বিরোধী।
তোমাদের যত আগ্রাসন তার স্বরূপ আমরা উদঘাটিত করবই। আমরা উন্মোচন করব তোমাদের যাবতীয় মুখোশ, ছিঁড়ে ফেলব রঙিন অলঙ্কার। চুপ করে বসে থাকার দিন আর নেই। তোমাদের যত মিথ্যাচার আর আগ্রাসন, তার স্বরূপ আমরা চিনি। আর লুকিয়ে থাকতে পারবে না; আর ঢেকে রাখতে পারবে না।
অপেক্ষা কর। আগামী দিন আমাদের।
সেখানে তোমাদের জন্য আমরা সেই ব্যবস্থাই রেখেছি, যা তোমরা এতদিন আমাদের সাথে করে এসেছো।
অগ্নিসূত্র জানতে এখানে ক্লিক করুন


